তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ
দি নিউজ লায়নঃ তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাজপার দুষ্কৃতিদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের আজাতপুর এলাকায়।
আগুনে পুড়ে যায় তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে চেয়ার, টেবিল, রঙ্গিন টিভি, ব্যানার ফ্লেক্স সহ অন্যান্য সামগ্রী। খবর পেয়েই ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা৷ পরে স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এদিকে এঘটনায় ভাজপার বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি আদিত্য বসাক।
এবিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি আদিত্য বসাক জানান, গতকাল গভীর রাতে বিষয়টি জানতে পারেন। অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের চেয়ার, টেবিল, রঙীন টিভি সহ সব পুড়ে গেছে। এর পেছনে বিজেপির হাত রয়েছে৷ এনিয়ে অভিযোগ করতে চলেছে তারা।

Post a Comment